শনিবার দুপুরে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম সুমন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ ফেব্রুয়ারি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা হয়েছে। মামলার পর ডিবির একটি দল নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় অভিযানের এক পর্যায়ে গতকাল শুক্রবার রাজধানীর পল্লবী এলাকা থেকে বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ডাকাতির এক লাখ টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর দক্ষিণখান থানার ফায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে ইকবাল ওরফে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর শোবার ঘরের তোষকের নিচ থেকে ডাকাতির ২০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া সেখান থেকে একটি স্টিলের তৈরি হ্যান্ডকাফও জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার দুজনই পেশাদার ডাকাত। তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।