শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও -৩ আসনে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী জাহিদুর রহমান বিজয়ী

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ- রাণীশংকৈল) আসনে বেসরকারিভাবে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুর রহমান জাহিদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে রাণীশংকৈল উপজেলার সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার খাতিজা
বেগম এ ফলাফল ঘোষণা করেন।

ধানের শীষে জাহিদুর মোট ভোট পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৮৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান মাস্টার দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ৯০ হাজার ৭৬৭ ভোট। ভোটের ব্যবধান ৪১ হাজার ১২০।

এছাড়া ১২৮টি কেন্দ্রে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দিন আহমদ ভোট ২৬ হাজার ৯৩৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। এ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

এর আগে রাত ১১টায় পীরগঞ্জের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো.তাছবীর হোসেন।
জানা যায়, রাণীশংকৈল উপজেলায় ৫২টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে জাহিদুর রহমান ভোট পেয়েছেন ৫০ হাজার ৮৯০ ভোট, পীরগঞ্জ উপজেলার ৭৬ টি কেন্দ্রে পেয়েছেন ৮০ হাজার ৯৪৭ ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও- পীরগঞ্জ- রাণীশংকৈল আসনে।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ,গনণা ও ফলাফল ঘোষণা সম্পন্ন হয়েছে। এদিকে ধানের শীষের বিজয়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com