শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
দোহার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে মাঠে আবুল হাশেম বেপারী বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান ইফতার সামগ্রী ও নগদঅর্থ বিতরণে সাবেক এমপি লালু পঞ্চগড়ে জাতীয় সংগীত লিখতে না পারায় অংশ নেওয়া ৩৮ পরীক্ষার্থীর সবাই বাদ পড়েছে নড়াইলে পৈতৃক বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ ও নতুন রাষ্ট্রপতি নিয়োগের আইনি নোটিশ সাতক্ষীরায় তীব্র ঝাঁকুনি, ঢাকাসহ সারাদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প

ট্রেন ও ট্রাকে সংঘর্ষ, নিহত ২

ফেনী প্রতিনিধি ।।

শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় চট্টগ্রামগামী মেইল ট্রেন ও ট্রাকে সংঘর্ষ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হন দুই জন। স্থানীয়রা অভিযোগ করেন, ট্রেন চলাচলের সময় গেট না আটকে দেয়ার কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে একজনের নাম মো. মিজান (৩২)। তিনি উজিরপুরের কাউয়ারাহার আবুল হাওলাদারের পুত্র।

ঘটনার পর থেকে গেটম্যান মো. সাইফুল পলাতক রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. জাকির হাসান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ই/৩২(১) নং রেলগেইটে সকাল সাড়ে আটটার দিকে গেটম্যান দায়িত্বরত অবস্থায় ছিল না। চট্টগ্রামগামী মেইল ট্রেনটি অতিক্রম করার সময় গেটবেরিয়ার দাঁড় করা অবস্থায় ছিল। ওই সময় বালুবাহী ট্রাক রেললাইন পার হতে গেলে দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রেললাইনের উপর পড়ে থাকা দুর্ঘটনা কবলিত ট্রাক ও মৃতদেহগুলো সরিয়ে নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

এরপর ছাগলনাইয়া থানা পুলিশ নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

পুলিশ সুপার মো. জাকির হাসান জানান, বালুবাহী ট্রাক রেল ক্রসিং করার সময় ট্রাকের পিছনের অংশে লেগে দুর্ঘটনা ঘটে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মৃতদেহ গুলো ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com