শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

টিপু মুনশির জামিন নামঞ্জুর

অনলাইন ডেস্ক : রাজধানীর বাড্ডা এলাকার ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত । সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন ।

এর আগে সকাল ৭টায় চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. রেজাউল আলম । অন্যদিকে জামিন চেয়ে আবেদন করেন টিপু মুনশির আইনজীবী । পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।
গত বুধবার রাতে রাজধানীর গুলশান-১ থেকে টিপু মুনশিকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরদিন বৃহস্পতিবার তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলার পর পুলিশের পক্ষ থেকে আট দিনের রিমান্ড আবেদন করা হয় । সেদিন শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা । সরকারের পতনের পর থেকে আন্দোলনে প্রাণহানির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে দেশের বিভিন্ন স্থানে হত্যা মামলা হয়েছে । সেসব মামলায় কয়েকজনকে গ্রেফতারও করেছে আইনশৃঙ্খলা বাহিনী ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com