শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

টাঙ্গাইলের গুলিবিদ্ধ শিক্ষার্থী ইমনও বাঁচলেন না

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ ইমন (২২) নামে আরেক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ।

রবিবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি ।
ইমন টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন ।

তার বন্ধু ইমরান হোসেন জানান, গত ৪ আগস্ট টাঙ্গাইল মির্জাপুর গোড়াই এলাকায় দুপুরে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন ইমন । আহতাবস্থায় অন্য শিক্ষার্থীরা তাকে প্রথমে ঢাকার উত্তরার লেকভিউ হাসপাতালে ভর্তি করেন । সেখান থেকে ৬ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে । রবিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমন ।

তিনি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার জগতপুরা গ্রামের মৃত জুলহাস হোসেনের ছেলে । ভুয়াপুর মনিরুজ্জামান খান কলেজ থেকে এইচএসসি পাস করেন ইমন । তিনি কলেজে ভর্তিচ্ছু ছিলেন । তিন ভাই এক বোনের মধ্যে ইমন ছিলেন বড় ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com