বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

জামায়াত কর্মীর উপর হামলার অভিযোগ থানা ঘেরাও, পুলিশকে আল্টিমেটাম

জামায়াত কর্মীর উপর হামলার অভিযোগ থানা ঘেরাও, পুলিশকে আল্টিমেটাম

নিজস্ব প্রতিনিধি, নবাবগঞ্জ: পারিবারিক শত্রুতার জের ধরে ঢাকার নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর এলাকায় আমির নামে একজনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকার একটি গ্রাম্য মেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আমিরের স্ত্রী নবাবগঞ্জ থানায় মামলা করেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-১ আসনে জামায়াতের প্রার্থী নজরুল ইসলাম পুলিশকে হামলারকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন। এ ছাড়া ঘটনায় নবাবগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে।

পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার মেলায় গিয়ে আমির হাতে শ্লীলতাহানির শিকার হন ওই এলাকার ৯ম শ্রেণীর এক শিক্ষার্থী। এসময় শিক্ষার্থীর স্বজন ও এলাকাবাসী জামায়াত কর্মী আমির হোসেনকে আটক করে মারপিট করে। পরে ওই ছাত্রীর মা নবাবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে।

জামায়াত কর্মীর উপর হামলার অভিযোগ থানা ঘেরাও, পুলিশকে আল্টিমেটাম

এদিকে যুবদল নেতাকর্মীরা ভোটের ক্যাম্পেইনে যাওয়ার অভিযোগে আমিরকে আটকে মারপিট করেছে বলে দাবি করে নবাবগঞ্জ উপজেলা জামায়াত ইসলাম। আহত আমিরকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁরা মঙ্গলবার রাত সাড়ে ১২টায় নবাবগঞ্জ থানার সামনে বিক্ষোভ করে আমিরের উপর হামলাকারীদের বিচার দাবি ও মামলা নিতে আল্টিমেটাম দেয়।

মামলার এজাহারে আহত আমিরের স্ত্রী উল্লেখ করেছেন পূর্ব শত্রুতার জের ধরে তার স্বামীকে এলাকার কিছু লোক মারপিট করেছে। তিনি তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানান।

এঘটনাকে কেন্দ্র করে নবাবগঞ্জের নির্বাচনী পরিবশে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন সুশীল সমাজের প্রতিনিধিরা।
আজ বুধবার দুপুরে জামায়াত ইসলাম বিক্ষোভ মিছিল করে আমিরের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকার দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জামায়াত নেতা আব্দুল ওহাব দোহরী, মামুনুর রশিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com