রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

জাতীয় সংগীত প্রতিযোগিতায় সেতাবগঞ্জ সরকারী কলেজ ও মেলাগাছি স্কুল বিভাগ চ্যাম্পিয়ন

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃঃ
শুদ্ধ ভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা ২০১৮ এর বিভাগ চ্যাম্পিয়ন হয়েছেন সেতাবগঞ্জ সরকারী কলেজ ও মেলাগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়। ৮ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় রংপুর শিশু একাডেমিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় রংপুর বিভাগের ৮টি জেলা অংশ নেয়। বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার পর বোচাগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সারওয়ার মোর্শেদ এবং সদস্য সচিব মোঃ শামীম আজাদ সরকারের সাথে ফটো সেশনে অংশ নেন মেলাগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীম আরা বুলবুল, সেতাবগঞ্জ সরকারী কলেজের শিক্ষার্থী, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সরল কুমার রায় সহ শিল্পকলা একাডেমির অন্যান্য কলাকৌশলীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com