সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

জাতির উদ্দেশে ভাষণ দেবেন পুতিন: ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘শিগগির’ জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

শনিবার ক্রেমলিন এ কথা জানিয়েছে।

এর আগে রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দিয়েছে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার সংবাদ সংস্থা তাস’কে বলেছেন, ‘পুতিন শিগগির জাতির উদ্দেশে ভাষণ দেবেন।’

তিনি বলেন, সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে পুতিনকে শুরু থেকেই সার্বক্ষণিকভাবে অবহিত করা হচ্ছে। বিষয়টি আরো ঘোলাটে হওয়ায় জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট পুতিন। তার এ ভাষণটি টেলিভিশনে প্রচার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com