রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

অনলাইন প্রতিবেদক:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

সোমবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আব্দুল মঈন খান এতে বক্তব্য রাখবেন।

এছাড়াও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দও সেখানে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

রোববার (৭ জানুয়ারি) সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। তবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসা দলটির দাবি আদায় না হলেও নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য জানাতেই সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com