সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক বাবর আর নেই

বিনোদন রিপোর্ট::

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক বাবর (৬৭) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার (২৬ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে রিয়াদুর রহমান।

রিয়াদুর রহমান বলেন, ‌‘বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে বাবার স্ট্রোক হয়। সঙ্গে সঙ্গেই বাবাকে স্কয়ারে ভর্তি করা হয়েছিল। আজ সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, বাদ আসর এই শিল্পীর জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে মরদেহ কলাবাগানের বাসায় নেওয়া থাকবে। সেখানে একটি জানাজা অনুষ্ঠিত হবে।

সন্ধ্যায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বাবরকে দাফন করা হবে।

জানা গেছে, তার পুরো নাম খলিলুর রহমান বাবার। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। গত ৩০ এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তার গ্যাংগ্রিনের অপারেশন করেন। তার বাঁ পায়ের তিনটি আঙুল কেটে বাদ দেওয়া হয়। সর্বশেষ গত জুন মাসে অস্ত্রোপচার করে তার বাঁ পায়ের হাঁটু থেকে নিচের অংশ কেটে ফেলতে। এরপর তিনি বাসাতেই ছিলেন। গত বৃহস্পতিবার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com