শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম নিজস্ব প্রতিবেদক:: রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিন থাকবেন কিনা তা আইনি নয়, রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন উপদেষ্টা।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, জনগণ না চাইলে রাষ্ট্রপতি হিসেবে থাকবেন না মো. সাহাবুদ্দিন।
আন্দোলনকারীদের প্রতি ধৈর্য্য ধরার আহ্বান জানান তিনি। পাশাপাশি বঙ্গভবনে আশেপাশে বিক্ষোভ না করার পরামর্শ দেন তিনি।