বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

জটিকা মার্কেট পরিদর্শন করলেন ঢাকা-১ আসনের এমপি আবু আশফাক

জটিকা মার্কেট পরিদর্শন করলেন ঢাকা-১ আসনের এমপি আবু আশফাক

নিজস্ব প্রতিবেদকঃ

জটিকা মার্কেট পরিদর্শন করলেন ঢাকা-১ আসনের এমপি খন্দকার আবু আশফাক। বুধবার বিকেল সাড়ে ৫টায় ঢাকার দোহারের জয়পাড়া বাণিজ্যিক মার্কেটে তিনি এ পরিদর্শন করেন। গত তিনদিন আগে পণ্যমূল্যের বিষয়ে অভিযোগ পেয়ে এই বাজারে সামিয়া ফ্যাশনে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। ওই সময় দোকান মালিকরা স্থানীয় সাংবাদিকদের সাথে র্দুব্যবহার করে। এ খবর পেয়েই ঢাকা-১ আসনের এমপি আশফাক বুধবার ওই দোকানসহ কয়েকটি মার্কেটে পরিদর্শন করেন। তার এই উদ্যোগকে স্বাগত জানায় উপস্থিত ক্রেতারা।

এসময় কয়েকজন ক্রেতা বলেন, জণগণের পাশে থেকে এভাবে কাজ করলে মানুষের মধ্যে স্বস্তি ফিলে আসবে। একজন জনপ্রতিনিধির এ ধরনের কাজকে দৃষ্টান্ত হিসেবে দেখছে সাধারণ মানুষ। ক্রেতা মুশফিকুর রহমান বলেন, জনগনের কাছে আরো জনপ্রিয় হয়ে উঠছেন এমপি আশফাক। তিনি সত্যিকার একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তার এ কর্ম মানুষের মনে দাগ কাটবে। উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

এসময় তিনি বাজার বণিক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন দোকানে গিয়ে পণ্যমূল্য যাচাই করেন। সবাইকে ন্যায্য মূল্যে পোশাক বিক্রি ও ক্রেতাদের সাথে ভাল ব্যবহার করার আহবান জানান।

আবু আশফাক জয়পাড়া বাজারের কাজী মার্কেট, চৌধুরী প্লাজাসহ কয়েকটি মার্কেট ঘুরে দেখেন। তিনি বলেন, জণগণের দুর্ভোগ বাড়ে এমন কোনো পরিস্থিতি যেন না হয়। পণ্যের মানের সাথে মূল্যের যেন সামঞ্জস্য থাকে।এসময় তিনি বলেন, ঈদকে সামনে রেখে যাতে বাজারে কোনো রকম অনিয়ম বা চাঁদাবাজির ঘটনা না ঘটে সে বিষয়ে প্রতিটি বাজারে প্রশাসন ও বণিক কমিটি নজরদারি রাখবেন। তিনি বাজারের ব্যবসায়ীদের ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, দোহার নবাবগঞ্জের,মানুষের মাঝে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে দেয়াই আমার বড় চ্যালেঞ্জ।

জটিকা মার্কেট পরিদর্শন করলেন ঢাকা-১ আসনের এমপি আবু আশফাক

সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়: ইফতারের আগ মুহুর্তে তিনি নবাবগঞ্জের কলাকোপায় তার নিজ বাড়িতে দোহার ও নবাবগঞ্জের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করে তাঁদেরকে ঈদ শুভেচ্ছা জানান। সবাইকে এলাকার উন্নয়ন ও শান্তি শৃংখলা বজায় রাখতে সহযোগিতা করার আহবান জানান। এসময় দুই উপজেলার প্রায় ৬০ জন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলো। তিনি সাংবাদিকদের বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এরকম কোনো কজ কেউ করলে দলের বা বাইরের যাত বড় ব্যক্তি হোক ছাড় দেয়া হবে না। মাদক সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিকে জিরো টলারেন্স করার ঘোষনা দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com