সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

চীনে শক্তিশালী টাইফুনের আঘাত, ভূমিধস

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: চীনের গুয়ানডং প্রদেশে শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে। এর ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে। প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষকে বাড়িঘর থেকে সরিয়ে নেয়া হয়েছে।

বছরের চতুর্থ টাইফুন তালিম প্রায় ১৪০ কিলোমিটার বেগে বাতাসসহ দক্ষিণ উপকূলে আঘাত হেনেছে।

ঝড়ের ঢেউ উপকূলে আঘাত হেনেছে, যখন প্রচণ্ড বাতাস এবং বৃষ্টির কারণে শত শত ফ্লাইট ও ট্রেন বাতিল করা হয়েছে। খবর বিবিসির।

ভিয়েতনাম বলেছে, সবচেয়ে কঠিন আঘাতের পূর্বাভাসে তারা কুয়াং নিন এবং হাই ফং থেকে প্রায় ৩০ হাজার লোককে সরিয়ে নিচ্ছে।

তালিমের আঘাতে স্থানীয় সময় প্রায় ১০টা ২০ মিনিটে ভূমিধস ঘটে। চীনা আবহাওয়া প্রশাসন বলেছে, একটি কমলা সতর্কতা জারি করা হয়েছে। এটি একটি চার-স্তরের ব্যবস্থায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা।

টাইফুনটি মঙ্গলবার সকালের মধ্যে গতি হারাতে পারে এবং বুধবার উত্তর ভিয়েতনামে দুর্বল হতে পারে এবং ছড়িয়ে পড়তে পারে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, গুয়াংডং থেকে যাদের সরিয়ে নেওয়া হয়েছে তাদের মধ্যে আট হাজারেরও বেশি মৎস্য খামারের শ্রমিক রয়েছে। তাদেরকে উপকূলে নিয়ে আসা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ কয়েক ডজন উপকূলীয় পর্যটন গন্তব্য বন্ধ করার নির্দেশ দিয়েছে।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, টাইফুনটি দক্ষিণ চীন সাগরের বেইবু উপসাগরে চলে যাবে এবং মঙ্গলবার সকালে গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের উপকূলীয় এলাকায় দ্বিতীয় স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে আশা করা হচ্ছে।

ছয় মিটার (২০ ফুট) পর্যন্ত ঢেউ দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানে আঘাত হানতে পারে বলে স্থানীয় সামুদ্রিক পূর্বাভাস কেন্দ্র সতর্ক করেছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com