শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের চিরিরবন্দরে চলন্ত নছিমন থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আকবর আলী (৪৮) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ সোমবার (১৩ আগষ্ট) বেলা ১টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার ভুষিরবন্দর শাহাপাড়া এলাকায় এ দুঘর্টনা ঘটে।

খবর পেয়ে দশমাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল হতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে। নিহত গরু ব্যবসায়ী দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন গুয়াপাড়া গ্রামের আছের উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাণীরবন্দর গরুর হাটে নছিমন যোগে গরু নিয়ে যাওয়ার সময় শাহাপাড়া এলাকায় দিনাজপুরগামী একটি ট্রাক সামনে এলে নছিমনটিকে নিয়ন্ত্রন আনতে ব্রেক করা হয়। এসময় নছিমনের পেছনে বসে থাকা আকবর আলী ছিটকে পাকা রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

দশমাইল হাইওয়ে থানার ওসি মো: আব্দুল মালেক জানান, হাইওয়ে নছিমন করিমন বন্ধের চেষ্টা অব্যাহত থাকার পরেও তারা অবৈধভাবে হাইওয়েতে চলাচল করায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com