শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

চিরিরবন্দরে ভিজিএফের চাল পাচ্ছে অস্বচ্ছল পরিবারের সদস্য

দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি॥ আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১২ ইউনিয়নে ৩১৪ দশমিক ২৪ টন ভিজিএফ এর চাল পাচ্ছে ১৫ হাজার ৭১২ জন অস্বচ্ছল পরিবারের সদস্য।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মনোয়ারুল ইসলাম জানান, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আওতায় প্রতি জনকে ২০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। ইতিমধ্যে সকল ইউনিয়নের তালিকা প্রকল্প বাস্তবায়ন অফিসে জমা হয়েছে। ঈদের আগেই ইউনিয়ন ভিত্তিক এ চাল ইউনিয়ন ভিজিএফ কমিটির মাধ্যমে বিতরণ করা হবে। তবে কোন প্রকার জটিলতা এড়াতে প্রত্যেক ইউনিয়নে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com