শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

চিকিৎসকদের ওপর হামলা: ১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় সঞ্জয় পাল জয় নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে পুলিশ ।

সোমবার (২ সেপ্টেম্বর) ভোর রাত ৪টায় গাইবান্ধা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন । গ্রেপ্তার সঞ্জয় পাল জয় গাইবান্ধা শহরের মাস্টারপাড়ার বারিধারা এলাকার রনজিৎ পালের ছেলে। তিনি রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী ।

এর আগে গেল শনিবার (৩১ আগস্ট) রাতে ঢামেক হাসপাতালে তিন দফায় হামলা ও মারধরের ঘটনা ঘটে । এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয় । ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন ।

মামলায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিউবিটি) শিক্ষক শাহরিয়ার অর্ণবসহ চারজনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয় । অপর তিন আসামি হলেন- সঞ্জয় পাল জয়, সিহাব তুর্জ ও সাইমি নাজ শয়ন । এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে ।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com