বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

চাকরি দেওয়ার প্রলোভনে ৩ লাখ টাকা আত্মসাৎ গ্রেফতার ১

খুলনা প্রতিনিধিঃ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. আহাদুজ্জামান ফকির (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ খুলনার সদস্যরা। সোমবার (১৭ জানুয়ারি) রাতে র‌্যাব-৬ খুলনার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তিন লাখ টাকা আত্মসাৎকারী খুলনা মহানগরীর নতুন রাস্তার মোড়ে অবস্থান করছে, এমন সংবাদ পাওয়া যায়। সেখানে অভিযান পরিচালনা করে মো. আহাদুজ্জামান ফকিরকে (৫০) গ্রেফতার করা হয়। তিনি নড়াইল সদরের মৃত আলেফ ফকিরের ছেলে।

এ সময় তার কাছে থাকা একটি মোবাইল ফোন এবং নগদ পাঁচ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, অভিযোগকারীর ভাইকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রথমে নগদ ২ লাখ টাকা এবং পরে আরও ১ লাখ টাকাসহ মোট ৩ লাখ টাকা হাতিয়ে নেয়। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com