সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

চলে গেলেন অভিনেতা সালেহ আহমেদ

বিনোদন ডেস্ক॥

স্বাধীনতা পদকপ্রাপ্ত নন্দিত অভিনেতা সালেহ আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর অ্যাপলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন সালেহ আহমেদ। প্রায় গত দুই বছর ধরে বিছানায় শুয়ে কাটাচ্ছিলেন তিনি। সাত বছর আগে ব্রেন স্ট্রোক করেন এক সময়ের এই দাপুটে অভিনেতা। পাশাপাশি তার ফুসফুস প্রদাহজনিত সমস্যাসহ বাত সমস্যাও ছিল। এমনকি স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারতেন না। অভিনয় থেকেও দীর্ঘদিন দূরে সরে ছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com