সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

চলতি মাসেই বাংলাদেশে আসছেন দেব

বিনোদন ডেস্ক::

শাপলা মিডিয়া কলকাতার ‘পাসওয়ার্ড’ মুক্তির সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। ছবিটি মুক্তি পেতে পারে আগামী ২৯ নভেম্বর। যদি এই তারিখে ছবিটি মুক্তি পায় তাহলে আগামী ২৬ নভেম্বর ছবির পরিচালক ও নায়িকাকে নিয়ে বাংলাদেশে আসবেন দেব।

অন্যদিকে, ‘ক্যাপ্টেন খান’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলী। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সম্রাট, অমিতা হাসান প্রমুখ। ওয়াজেদ আলী সুমন পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল গত বছরের ২২ শে আগস্ট।

শাপলা মিডিয়ার ম্যানেজার বাদল বলেন, ‘দেবের ছবিটি আগামী সপ্তাহে সেন্সরবোর্ডে জমা দেওয়া হবে। এরপর সেন্সর সার্টিফিকেট পেলে মুক্তির তারিখ ঘোষণা করা হবে। ছবিটি মুক্তির সময় বাংলাদেশে ছবির প্রচারণার জন্য আসবেন ছবিটির পরিচালক কমলেশ্বর মুখার্জি, দেব ও রুক্সিণী’।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com