শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
ঘোড়াঘাট- প্রতিনিধি॥ দিনাজপুরের ঘোড়াঘাট আজাদমোড় চোরের উপদ্রে দোকান ব্যবসায়য়ীদের ঘুম হারাম হয়ে পরেছে। এক সপ্তাহে দুইটি দোকানে সাড়ে ১৪ লাখ টাকার মালা-মাল চুরি হয়েছে।
শনিবার রাতে সফিকুল ষ্টোর দোকানের ঘরের সিদ কেটে নগদ ৬০ হাজার টাকাসহ ১২ লাখ টাকার মালামাল চুরি হয়। সাত দিনের ব্যবধানে রানিগঞ্জের মুন মোবাইল সেন্টার থেকে আরাই লাখ টাকার মোবাইল চুরি হয়েছে।
এলাকাবাসি জানান, মাঝে মধ্যেই আজাদমোড় দোকান চুরি হওয়ায় আতংকে আছি। রাতে তাদের ঘুম হারাম হয়ে পরেছে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান, অতি সত্তর আইনগত ব্যাবস্থা নেয়া হবে।