রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে একজনকে অপহরন করে পাঁচ লাখ টাকা মুক্তিপন দাবী

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কুন্দারামপুর গ্রামের আলতাফ ফকিরের ছেলে আঃ লতিফ(৩৫)কে ১৩ ফেব্রুয়ারী সোমবার রাত ১২টায় ডিপ-সেলো মেশিন ঘর থেকে ১০/১২জন দৃবৃত্তকারীর দল তাকে অপহরন করে নিয়ে যায়।
অপহরনকারীরা তার মুঠোফোন দিয়ে অপহিতার পরিবারের লোকজনকে বলে পাঁচ লাখ টাকা মুক্তিপন পেলে তাকে জীবিত অবস্থায় ছেরে দেয়া হবে। মুক্তিপনের টাকা ২৪ ঘন্টার মধ্যে না দিলে তাকে জীবিত দেখা যাবেনা। এ ঘটনা অপহিতার পরিবার থেকে ঘোড়াঘাট থানা পুলিশকে অবহিত করলে,পুলিশ গত সোমবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তার পরিবারকে আস্বাস দেন, অপহিতাকে উদ্ধার করার চেষ্ঠা অব্যহত রেখেছে বলে খোলাকাগজকে জানান।এব্যাপারে স্বরজমিনে জানাযায় অপহরনকারীর চাচাত ভাই অসিরবাদ এবং ইউপির মেম্বার সাদেক আলী ফকির ও রুহুলামিন বলেন বাড়ীর পাশে ডিপ-সেলোমেশিনের ঘর থেকে তাকে অপহরন করেছে। পরের দিন সকালে তার মুঠোফোন দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপোন দাবী করেন। অপহরনকারীরা আরো বলেন থানা পুলিশকে জানানো যাবেনা। এ সংক্রান্ত ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান পুলিশের তদান্ত ও অপহিতাকে উদ্ধারের চেষ্ঠা অব্যহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com