শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

সরিয়ে নেওয়া হলো ঘুমধুমের এসএসসি পরীক্ষা কেন্দ্র

বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি:: সরিয়ে নেওয়া হলো ঘুমধুমের এসএসসি পরীক্ষা কেন্দ্র ঘুমধুম উচ্চ বিদ্যালয়। মায়ানমার সীমান্তের পরিস্থিতি বিবেচনায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের এসএসসি পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

যেসব এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে ছিল, তাদের পরীক্ষা হবে ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

পরীক্ষা নিয়ন্ত্রক মুজিবুর রহমান বলেন, ‘মায়ানমারে অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে সীমান্তবর্তী কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ। তাই ভেন্যু পরিবর্তন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র করা হয়েছে।’ ২০২২ সালে এসএসসি পরীক্ষার সময়ও সীমান্তে সংঘর্ষ হয়। সে সময় কেন্দ্রটি কুতুপালং উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছিল। আগামী ১৫ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্যদিয়ে শুরু হবে এবারের এসএসসি পরীক্ষা। শেষ হবে আগামী ১২ মার্চ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com