শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : গ্যাস–বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষেত্রে মন্ত্রণালয়ের ক্ষমতা বাতিল করা হয়েছে ।
এ বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ সংশোধন করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন । ফলে এখন থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানী করেই গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করবে ।
মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩–এর ৩৪ক ধারা বাতিল করে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। অধ্যাদেশটি অনতিবিলম্বে কার্যকর হবে ।
এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ । ওই দিনই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ।