রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

গায়ক ব্রাভো, মডেল শাহরুখ

বিনোদন ডেস্ক:: ‌ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর গানের প্রতিভা এখন জগতস্বীকৃত। ‌‘চ্যাম্পিয়ন’ গান দিয়ে কাঁপিয়ে দেওয়া এই ক্রিকেটার এবার নতুন গানে কণ্ঠ দিয়েছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের থিম সংয়ে তিনি গেয়েছেন। আর এতে যথারীতি মডেল হয়েছেন শাহরুখ খান।

গানের শিরোনাম- উই ইজ দ্য চ্যাম্পিয়নস। এর সুর করেছেন ব্রাভো নিজে। টুইটারে গানটি শেয়ার করে এই ক্রিকেটার লিখেছেন, ‘‘আজ আমি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলাম ‘ত্রিনবাগো নাইট রাইডার্স’এর থিম সং। এতে যৌথভাবে লিখেছেন জোজো ও আমি। এমন গান করারই আমি স্বপ্ন দেখতাম। আশা করি, এটি সবার ভালো লাগবে।’’

সঙ্গে শাহরুখ খানের প্রশংসা করতেও ভোলেননি এই ক্যারিবীয়। বলেন, ‘এ গানে আমি গ্রেটেস্টে শাহরুখ খানের সঙ্গে কাজ করেছি। যিনি এই দলের (ত্রিনবাগো নাইট রাইডার্স) মালিকও। তিনিসহ অন্যদের অংশগ্রহণ ছাড়া গানটি সম্পন্ন হতো না।’

এদিকে ৯ আগস্ট থেকে ওয়েস্ট ইন্ডিজে লিগটি শুরু হয়েছে। এবার ৬টি দল অংশ নিচ্ছেন। এতে ‘সেন্ট কিটস অ্যান্ড নেভিজ’ দলের হয়ে খেলছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com