শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

খুলনায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিতা-পুত্র গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, খুলনা ব্যুরো::

যৌথ বিনিয়োগে ব্যবসার সুযোগে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে খুলনায় পিতা-পুত্রকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দুপুর আড়াইটায় নগরীর শের-এ বাংলা রোডস্থ নিজ বাড়ি থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে- নগরীর ৩৬৫ নং শেরে বাংলা রোড এলাকার বাসিন্দা মাহমুদুর রহমান ও তার পিতা আব্দুল কাদের। মামলার ওপর আসামি মাহমুদুরের ভাই আরিফুর ইসলাম পলাতক রয়েছে। এর আগে ১৫ আগস্ট ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাবা ও দুই ছেলের বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলা করেন ব্যবসায়ী এম এ মাজেদ সরকার।

সিআইডির এস আই মধুসুধন বর্মন জানান, বাদি ও আসামিরা ২০১০ সাল থেকে অংশিদারীত্বের ভিত্তিতে আউট সোর্সিং ব্যবসা শুরু করেন। তারা যৌথ হিসেবে লেনদেন করতেন। ৪/৫ মাস আগে আসামিরা ব্যাংক থেকে সব টাকা তুলে নিয়ে বাদিকে বের করে দেন। পরে তিনি নগরীর সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com