মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

খুবদ্রুত এই সরকারের পতন ঘটিয়ে জনমানুষের শাসন প্রতিষ্ঠা করা হবে : চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ : খুবদ্রুত এই সরকারের পতন ঘটিয়ে জনমানুষের শাসন প্রতিষ্ঠা করা হবে। জনগণ ও ছাত্র সমাজ এই সরকারের পতন ঘটাবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, দেশ, জাতি, শিক্ষা এবং সংস্কৃতিকে ধ্বংস করার জন্য জাতীয় শিক্ষা কারিকুলাম- নামক ইসলাম বিদ্বেষী একটি এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে সরকারের একটি কুচক্রী মহল। শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার মতো ঘৃণিত কাজ করায় এই অবৈধ সরকারকে জনগণ সরাসরি প্রত্যাখ্যান করেছে।

সোমবার বিকালে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগরস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২৪ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আলীর সঞ্চালনায় আয়োজিত সন্মেলনে চরমোনাই পীর বলেন, আমাদের সাধারণ বক্তব্য বা আন্দোলনে যদি শিক্ষা ব্যবস্থা ধংসকারী কারিকুলাম প্রণয়ণকারীদের টনক না নড়ে, তবে সারা বাংলাদেশে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে’র কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ, সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর কবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান প্রধান ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ, জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলার দায়িত্বশীলরা।

সম্মেলনে নারায়ণগঞ্জ জেলার ২০২৩ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৪ সেশনের নবগঠিত কমিটির সভাপতি মুহাম্মাদ আশরাফ আলী, সহ-সভাপতি মুহাম্মাদ আলী ও সাধারণ সম্পাদক সোহাগ হোসাইনের নাম ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com