শনিবার, ২০ Jun ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

খালেদা জিয়ার স্বাস্থ্যগত প্রতিবেদন হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক::

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে সুপ্রিম কোর্টে পৌঁছেছে।

বুধবার আদালতে প্রতিবেদন আসার তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।

এদিকে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, খালেদা জিয়ার যে অ্যাডভান্স ট্রিটমেন্টের কথা বলা হচ্ছে তা এক নতুন ধরনের চিকিৎসা। এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যা সামাল দেয়ার ক্ষমতা পিজি হাসপাতালের গঠিত এই মেডিক্যাল বোর্ডের নাই।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি (রোববার) অ্যাডভান্স (উন্নত) ট্রিটমেন্টের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্মতি দিয়েছেন কিনা, সম্মতি দিলে চিকিৎসা শুরু হয়েছে কিনা এবং শুরু হলে কী অবস্থা তা জানাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসিকে নির্দেশ দেন হাইকোর্ট।

বুধবারের (২৬ ফেব্রুয়ারি) মধ্যে এ প্রতিবেদন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে পাঠাতে বলা হয়। এ বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিন রেখেছেন হাইকোর্ট।

রোববার (২৩ ফেব্রুয়ারি) জামিন আবেদনের ওপর শুনানির পর ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com