মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে দুপক্ষের গোলাগুলিতে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) ও জনসংহতি সমিতি (জেএসএস-মূল)-এর মধ্যে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ দুপুরে জানান, গোলাগুলির ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানতে তদন্ত কার্যক্রম চলছে।

এদিকে, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইউপিডিএফ কিংবা জেএসএসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com