শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়ার চার্জ শুনানি পেছালো

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সাত আসামির বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ২৫ জানুয়ারি শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

রোববার (২৫ সেপ্টেম্বর) কেরানীগঞ্জে ঢাকার বিশেষ জজ আদালত-২ এর ভারপ্রাপ্ত বিচারক আলী হোসাইনের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিলো। কিন্তু মামলার প্রধান আসামি খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি।

এজন্য খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে শুনানির পরবর্তী এ তারিখ ধার্য করেন।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ঠিকাদার নিয়োগে অনিয়ম ও ১৫৮ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার সহকারী পরিচালক মো. নাজমুল আলম শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত আসামির সংখ্যা ১৩ জন। বিভিন্ন সময় ছয় আসামি মারা যান। বর্তমানে আসামির সংখ্যা সাত জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com