বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: যুক্তরাষ্ট্রের মধ্য ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে ছয় মাসের শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার সাড়ে ৩টায় এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি লাশ রাস্তায় এবং অন্যদের বাড়ির ভিতরে দেখতে পায়।

শেরিফ এ ঘটনাকে ‘ভয়াবহ গণহত্যা’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, পুলিশ সন্দেহভাজনদের খুঁজছে।

পুলিশের ধারণা, পরিবারটি কোনো চক্রের সঙ্গে জড়িত ছিল এবং ভেবেচিন্তে লক্ষ্যবস্তু করা হয়।

গত সপ্তাহে অফিসাররা একই বাড়িতে মাদকদ্রব্যের জন্য অভিযান চালায়, সোমবার একটি সংবাদ সম্মেলনে বলেন তুলারে কাউন্টির শেরিফ মাইক বোড্রোক্স।

তিনি সাংবাদিকদের বলেন, পুলিশ আসার সময় একজন ভুক্তভোগী জীবিত ছিলেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে তাদের মৃত্যু হয়।

তদন্তকারীরা অন্তত দুই সন্দেহভাজনকে খুঁজছেন বলে শেরিফ নিশ্চিত করেছেন।

‘আমার কাছে আরও তথ্য আছেল। তবে এই মুহুর্তে আলোচনা করার স্বাধীনতা নেই আমার’ যোগ করেন বোড্রোক্স।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com