শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

কোস্টগার্ডকে আধুনিক করতে সব ব্যবস্থা নিয়েছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কোস্টগার্ডকে আধুনিক করতে সব ব্যবস্থা নিয়েছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেওয়া নতুন দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড। সরকার কোস্টগার্ডকে আধুনিক করতে সব ব্যবস্থা নিয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় হেলিকপ্টার বোর্ড সংযুক্তির মাধ্যমে কোস্টগার্ডকে আরও আধুনিকায়নে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্দোলন পরবর্তী সময়ে কোস্টগার্ড সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন। একইসঙ্গে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িতদের ধরতে অভিযানে অংশ নিয়ে গ্রেপ্তার করেছে।

সমুদ্র সীমা সুরক্ষিত রাখতে কোস্টগার্ড সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোস্টগার্ড নিয়মিত টহল দিয়ে সীমান্ত পাহারা দিচ্ছে। সাগর নদীতে মৎস্যজীবীদের নিরাপত্তায় সফলভাবে কাজ করে যাচ্ছে।

এর আগে সুশৃঙ্খলবাহিনী হিসেবে কোস্টগার্ডের সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে চার ক্যাটাগরিতে কোস্টগার্ডের ৪০ সদস্যকে পদক দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com