সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

কিং খান এবার লায়ন কিং, সঙ্গে ছেলে

বিনোদন ডেস্ক::

১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল হলিউড ছবি ‘দ্য লায়ন কিং’-এর অ্যানিমেটেড ভার্সন। সময়ের সঙ্গে ধীরে ধীরে তা এখন ডিজনি ক্লাসিক হয়ে উঠেছে। এবার সেই ক্লাসিকের সঙ্গে নাম জড়াল শাহরুখ খান এবং তার বড় ছেলে আরিয়ানের।

এবার ‘দ্য লায়ন কিং’-এর হিন্দি ডাবিং হতে চলেছে। আর সেখানেই মুফাসার চরিত্রে ডাবিং করবেন শাহরুখ খান। ছোট্ট সিমবার জন্যে ডাবিং করবেন শাহরুখ-পুত্র ২১ বছরের আরিয়ান খান। ইংরেজি সংস্করণে মুফাসার চরিত্রে শোনা গিয়েছিল জেমল আর্ল জোনস-এর স্বর।

শাহরুখ খান তার বিবৃতিতে জানিয়েছেন, ‘দ্য লায়ন কিং’ আমার পরিবারের সবার কাছেই খুব প্রিয়। বাবা হিসেবে মুফাসার সঙ্গে নিজের অনেক মিল খুঁজে পাই। সিমবার সঙ্গে যে সুন্দর সম্পর্ক সে শেয়ার করে তা সত্যিই মন ছুঁয়ে যায়। এই আইকনিক ছবিতে কাজের সময়ে আরিয়ানকে সঙ্গে পাবো, এটা আরও বড় প্রাপ্তি। আমাদের দু’জনের এই কাজ আব্রাম দেখবে এটা আরও স্পেশাল।’

শাহরুখ খান অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন, কোনো হলিউডের ছবির মাধ্যমে অভিষেক হবে তার ছেলে আরিয়ানের। কিন্তু সেটি যে এতবড় মাপের একটি ছবি হবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি কিং খানের ভক্তরা। কাজেই সবার এবার অপেক্ষা বলিউডের সবচেয়ে জনপ্রিয় বাবা-ছেলেকে একসঙ্গে পর্দায় দেখার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com