শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

কাহারোল উপজেলা লেকে মাছের পোনা অবমুক্ত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদের লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়।

৯ জুলাই সকাল ১১ টায় উপজেলা পরিষদের লেকে ৩১০ কেজি রুই, মৃগেল, সিলভার কাপ মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্ত করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর মোঃ সায়েম, উপজেলা পূজা উদযাপন পরিষদ সম্পাদক রাজেন্দ্র দেবনাথ সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com