শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

কাহারোলে শিক্ষক সমাবেশ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের কাহারোল উপজেলায় শিক্ষক সমাবেশ ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে।

কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ আগষ্ট সকাল ১১ টায় উপজেলা হল রুমে উপজেলা মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি এ,কে,এম ফারুক, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কন্দর্প নারায়ন রায় প্রমুখ। সমাবেশে উপজেলার মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা শিক্ষার্থীদের ক্লাশে ঠিকমত শিক্ষা দিয়ে আসবেন। যাহাতে শিক্ষার্থীরা বিপথে বা কোন রকমে আন্দোলনে অংশ গ্রহণ না করে সেদিকে আপনারা নজর রাখবেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ক্রীড়া সামগ্রী ফুটবল ও ভলিবল প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com