রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

কাহারোলে মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:: বিশ্ব শান্তিকল্পে, দেশ ও জাতির উন্নয়নের লক্ষ্যে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর মহাশশ্মানে ২ দিনব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও আরম্ভ শিব রাত্রী ব্রত অনুষ্ঠান আরম্ভ। ১২ ফেব্রুয়ারি সোমবার রাতে এই যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করেন, প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এই অনুষ্ঠানের বিভিন্ন জেলার ৬টি কীর্তনের দল অংশ গ্রহণ করে। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠানে সমাপ্তি ঘটবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল করিম, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় মিত্র, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুকুমার রায়, উপজেলা স্বেচছাসেবক লীগের সভাপতি আসিফ রেজা রুবেল ও রামচন্দ্রপুর মহাশশ্মান ঘাটের সভাপতি শিক্ষক সমর কুমার রায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com