রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

কাহারোলে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের কাহারোলে আজ বৃহস্পতিবার (১৫ মার্চ’) নবাগত জেলা প্রশাসক মহোদয়ের আগমন উপলক্ষে দুপুরে উপজেলা পূণর্ভবা হল রুমে কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, কাহারোল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রুহুল আমিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা আ’লীগের সভাপতি এ,কে,এম ফারুক ও সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ আরোজ উল্লাহ, পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপেশ চন্দ্র রায়, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুস সালাম, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী ও রামচন্দ্রপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাওনেওয়াজ বাবু প্রমুখ। মতবিনিময় সভায় সরকারি দপ্তরের সকল কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিকবৃন্দ, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com