শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

কাহারোলে জম-জমাট ঈদ বাজার

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি॥ আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ব্যস্ত হয়ে পড়েছে সবাই কেনাকাটায়, আর জমে উঠেছে দিনাজপুরের কাহারোল উপজেলার বিভিন্ন এলাকার ঈদ বাজার। এবার ক্রেতাদের একটু আগে থেকেই ঈদের কেনাকাটা করতে দেখা যাচ্ছে।

এর কারণ হিসাবে অনেক ক্রেতারা জানায়, ঈদে কেনাকাটা তো কম বেশি করতেই হবে। তাই প্রথমেই দেখে শুনে কেনার সময় বেশ ভালো পাওয়া যায়। তাই একটু আগে থেকেই সচেতন ক্রেতারা কেনাকাটা শুরু করেছেন। বর্তমানে কাহারোলের প্রতিটি মার্কেট ও বিপনী বিতানগুলোতে দেখা গেছে ঈদের আমেজ। সব দোকানেই ক্রেতার সমাগম লক্ষ্য করা গেছে। পাশাপাশি আসন্ন ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন দর্জি পাড়ার কারিগররা। অনেকেই আবার ঈদের কেনাকাটার ভীড় জমার আগেই দর্জির দোকান গুলোতে পছন্দ মত কাপড় কিনে তৈরী করতে দিচ্ছেন বিভিন্ন পোশাক। রাত-ভর সেলাই মেশিনের শব্দে সমাগম হয়ে থাকছে টেইলার্সের দোকানগুলো। কিছু কিছু টেইলার্সের দোকানে সাইনবোর্ড ঝুলছে ঈদের শেষ ৭ দিন কোন অর্ডার নেওয়া হবে না। ছোট থেকে শুরু করে ভিআইপি দোকানের কারিগররা এখন দিনরাত ব্যস্ত। দম ফেরার সময় নেই তাদের। তবে গতবারের চেয়ে এবার প্রতিটি কাপড়েরর দোকানগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের উপছে পড়া ভীড়।

এছাড়া শাড়ির দোকানগুলোতেও রয়েছে সমান ভীড়। শাড়ি ও তার সঙ্গে ম্যাচ করে অন্য জিনিসপত্র কেনার জন্য সবাই এখন ব্যস্ত। এবারের ঈদে বিভিন্ন মেঘা ছিড়িয়ালে নায়িকাদের পরিহিত পোশাকের নামের পোশাক গুলোর চাহিদা তরুনীরা বেশী ক্রয় করছে বলে বিভিন্ন দোকানীরা জানান। সবাই এই ঈদে দেশী-বিদেশী কাপড় কেনায় বেশী ব্যস্ত। এলাকার বিভিন্ন কাপড়ের দোকানে দেখা গেছে দেশী-বিদেশী থ্রী পিচ কেনার জন্য মেয়েদের উপচে পড়া ভীড়।

অপরদিকে, সুযোগ হাতে পেয়ে দর্জি পাড়ার লোকেরা সময় নেই এবং কাজের অনেক ভীড় বলে দ্বিগুন পারিশ্রমিকে অর্ডার নিতে বাধ্য হচ্ছেন। প্যান্ট ও সার্ট পিচ থেকে শুরু থ্রী পিচ, শাড়ি এবং তৈরী পোশাকের প্রতিটির মূল্য গতবারের চেয়ে এবার হাতের নাগালে আছে বলে অনেক অভিভাবকরা জানান। প্রতিটি মার্কেট ও কসমেটিকস বিপনী বিতান গুলোতে প্রচন্ড ভীড় লক্ষ্য করা গেলেও বেশী দামের জন্য পছন্দের জিনিস অনেকেই নিতে পারছে না। কাহারোলের বাজার মার্কেট, শ্যামলী সুপার মার্কেট, হাসান আলী মার্কেট ও উপজেলা রোড মার্কেট গুলো ঘুরে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভীড়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com