রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোল উপজেলায় ক্যান্সার, কিডনী ও লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড এবং জন্মগত হৃদ রোগে আক্রান্ত রোগীর আর্থিক সহায়তার জন্য অর্থের চেক বিতরণ করা হয়েছে। দিনাপুরের কাহারোল উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ৭ মার্চ বুধবার বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদ পূর্নভবা হলরুমে উপজেলার বিভিন্ন ক্যান্সার, কিডনী ও স্ট্রোকে প্যারালাইজড রোগীদের মাঝে অর্থের চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শামীম, উপজেলা সমাজ সেবা অফিসার রাজীব কুমার বাগচী, উজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাঃ আরোজ উল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন, সাবেক সমাজ সেবা অফিসার মোঃ রুস্তম-এ জামান প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল অত্র উপজেলার ৫ জন ক্যান্সার, কিডনী ও স্ট্রোকে প্যারালাইজড রোগীকে পঞ্চাশ হাজার টাকা করে প্রতি জনকে চেক প্রদান করা হয়। উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, ২০১৩ অর্থবছর হতে ২০১৮ অর্থবছর পর্যন্ত কাহারোল উপজেলায় ৩৭ জন কান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড রোগীদের মাঝে ১৮ লক্ষ ৫০ হাজার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।