রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের কাহারোলে আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে পুলিশ এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
জানা গেছে, উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়নের চকপ্রাণকৃষ্ণ গ্রামের কবিরাজপাড়ার মোঃ আব্দুল মান্নানের একমাত্র ছেলে মোঃ মাসুদ রানা দুর্বার (২৮) সে গত ১৮ ফেব্রুয়ারি (রবিবার) বিকালে বাড়ি থেকে বেড়িয়ে যায়। কয়েকদিনের মধ্যে বাড়িতে আর ফিরে আসে নাই। ২১ ফেব্রুয়ারি সকালে অত্র ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের ঘাটিয়ার পাড়ার আলহাজ্ব হাফিজ উদ্দীনের লিচু বাগান এলাকার লোকজন এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। কাহারোল থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল লিপিবদ্ধ করে লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাহারোল থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।