শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

কাহারোলে এক প্রতিবন্ধীর মৃত্যুদেহ উদ্ধার

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইলে এক প্রতিবন্ধীর মৃত্যু দেহ উদ্ধার। জানা যায়, সে ৫নং সুন্দরপুর ইউনিয়নের গড়নুরপুর গ্রামের দশমাইলের মৃত্যু সামসুল ইসলামের ছেলে মোঃ নাসিরুল ইসলাম ডাবুলু (৪২)। ডাবুলু ইসলাম বাগপ্রতিবন্ধী। সে কথা বলতে পারে না, কিন্তু ইশারা ইঙ্গিতে সবকিছুই বুঝে ও কাজকর্ম করে। পারিবারিক সূত্রে জানা যায়, সে গত ৮ জুন আসরের নামাজের পরে বাড়ি থেকে বের হয়ে যায়, আর ফিরে আসেনি। ৯ জুন বিকাল আনুমানিক ৫ ঘটিকার দিকে দশমাইল সুগার মিল মার্কেটের পিছনে আখ ক্ষেতের মধ্যে কয়েকজন ছেলে দেখতে পেয়ে পাশ্ববর্তী বাড়ির লোকজনকে খবর দেয়। পরে খবরটি জানাজানি হয়ে গেলে ৫নং ইউপি চেয়ারম্যান কাহারোল থানাকে অবহিত করেন। কাহারোল থানা খবর পেয়ে অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী, এসআই প্রদীপ কুমার, এসআই মোঃ মহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে যায়। কাহারোল সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাহারোল থানা পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com