শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

কাহারোলে ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

সুকুমার রায়, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: :  দিনাজপুরের কাহারোল থানার পুলিশ ১৬ জুলাই’১৮ সোমবার সকাল ১০ টায় উপজেলার দশমাইলের দূর্গা মন্দির মাঠ হতে ইয়াবা বিক্রির সময় উপজেলার ইটুয়া গ্রামের সামায়নের পুত্র মাদক স¤্রাট মোঃ আব্দুলকে ৫৮ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেন। কাহারোল থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই এরশাদের নেতৃত্বে এ.এস.আই সাহানুর ও হাসনাত সঙ্গীয় ফোর্স সহ ইয়াবা বিক্রির সময় আসামীকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন, কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী। আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলে ৯ এর (খ) ধারায় কাহারোল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৫ তারিখ-১৭/০৭/২০১৮ইং।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com