শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন

কাহারোলে ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট ফাইনাল খেলা

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোল উপজেলায় বঙ্গবন্ধু গোল্ড কাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ টুর্নামেন্ট স্কুল পর্যায়ে ইউনিয়ন ভিত্তিক সম্পন্ন হয়েছে। ২৭ জুন’১৮ বুধবার সকাল ১১ টায় উপজেলার ৪নং তাড়গাঁও ইউনিয়নের সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন পর্যায়ে ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ছেলে দল থেকে চ্যাম্পিয়ন হয় ইছাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানাআপ সুন্দরপুকুর (দেমদেমী) সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপর খেলায় মেয়ে দলের চ্যাম্পিয়ন হয় সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানাআপ তাড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, প্রধান অতিথি ৪নং তাড়গাঁও ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদানন্দ রায়, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায়, সাংবাদিক সুকুমার রায় সহ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com