রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

কাহারোলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের কাহারোলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ যথাযোগ্য মর্যাদায় উদযাপন। নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ২১ ফেব্রুয়ারী রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন করা হয়। সকাল ৮ টায় দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল কাহারোল কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদেও প্রতি শ্রদ্ধাঞ্জলী ও পুস্পস্তবক অর্পন করেন।

পুস্পতবক অর্পনের পরে এমপি’র নেতৃত্বে এক বিশাল সমন্বয় র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়। র‌্যালী শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদের সভাপতিত্বে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল প্রধান অতিথি হিসেবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর আলোচনা করতে গিয়ে তিনি বলেন, ৫২’র ২১ ফেব্রুয়ারি স্বাধীন বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছিল। ভাষা আন্দোলনের সফলতা বাঙ্গালি জাতিকে স্বাধীন হওয়ার স্বপ্ন দেখিয়েছিল। ভাষার জন্য রক্ত দান, প্রাণের উৎসর্গ এমন ইতিহাস পৃথিবীতে আর কোথাও নেই, আছে শুধু বাঙ্গালির।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি লাল সবুজের বাংলাদেশ। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্যে সকলকে কাজ করতে হবে। সভায় মুক্তিযুদ্ধের চেতনায় সামনের দিকে এগিয়ে যেতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, কৃষিকর্মকর্তা কৃষিবিদ মোঃ শামীম, ডা. আরোজ উল্লাহ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম, শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কন্দর্প নারায়ন সহ উপজেলা আ’লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com