শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে: পুলিশ সুপার বিক্ষোভে উত্তাল দিল্লি: জন্তর মন্তরে সাত স্তরের ব্যারিকেড, মেট্রো-রেল-ইন্টারনেট সেবা বন্ধ  নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ মৌলবাদ রুখতে পাড়া-মহল্লায় সাংস্কৃতিক উৎসব চাই – এমপি আবু আশফাক গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত আমার’, দাবি ট্রাম্পের ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে সমকামী সেজে বাংলাদেশিদের আশ্রয়ের আবেদন, গ্রেফতার ৩

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী

মিরণ খন্দকার, গাজীপুর থেকে॥ গাজীপুরের কাশেমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলোচিত ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার আমিরুল ইসলাম বলেন, “রফিকুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পর ২০২১ সালের ৩০ জুন থেকে এ কারাগারে বন্দী ছিলেন।”

রফিকুল ইসলাম মাদানী ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। ডিজিটাল নিরাপত্তা আইনসহ চারটি মামলাতেই রফিকুলকে জামিন দিয়েছে হাইকোর্ট।

কারা কর্তৃপক্ষ জানায়, রফিকু্লের বিরুদ্ধে গাজীপুর মহানগরীর গাছা, ঢাকার তেজগাঁও ও মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এবং কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। সবগুলি মামলার জামিনের কাগজ যাচাই-বাছাই শেষে শনিবার রাত ৮টার সময় তাকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কারা ফটোকে থাকা রফিকুল ইসলাম মাদানীর নিকট আত্মীয় আমিনুল ইসলাম বলেন, “পরিবারের পক্ষ থেকে আমরা তাকে নিতে এসেছি। রাত ৮টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আমরা তাকে নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com