শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : চলতি অর্থবছরের বাজেট থেকে কালো টাকা সাদা করার বিধান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার ।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় এই সিদ্ধান্ত হয় ।
সভা শেষে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ।
চলতি বছরের ২৯ জুন ১৫ শতাংশ কর প্রদানের মাধ্যমে কালোটাকা সাদা করার বিধান রেখে জাতীয় সংসদে অর্থবিল ২০২৪ পাস করা হয় । জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিলটি প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাস হয় ।