মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদপুরে আটক

ফাইল ছবি

একুশের কণ্ঠ প্রতিবেদন:: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে স্থানীয় ছাত্রদল নেতাদের সহায়তায় তাকে আটক করা হয়।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে থেকে স্থানীয় ছাত্রদলের নেতাদের সহায়তায় আজিজুল হক আরজুকে আটক করা হয়।

তিনি আরও জানান, আজিজুল হক আরজু হৃদরোগে আক্রান্ত। এ কারণে পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com