শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

এ ধরনের মামলা প্রথম ধাপও পার হতে পারবে না’

অনলাইন ডেস্ক : গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে যেভাবে মামলা হচ্ছে, সেগুলো ছাত্র আন্দোলনের ফসলকে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেছেন আইনজীবী সারা হোসেন ।

তিনি বলেছেন, ‘এ ধরনের মামলা লিখলে কাজ হবে না, টিকবে না । প্রথম ধাপও পার হতে পারবে না । এটা বন্ধ করতে হবে ।

শনিবার (২৫ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) কার্যালয়ে এক নাগরিক সংলাপে সারা হোসেন এসব কথা বলেন । ‘সিভিল রিফর্ম গ্রুপ-বাংলাদেশ ২.০’-এর উদ্যোগে এই নাগরিক সংলাপের আয়োজন করা হয় ।

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন বলেন, ‘বিগত দুই সপ্তাহ ধরে নানা ধরনের মামলা দেখা যাচ্ছে । কোনোটিতে ৩০, ৪০ ও ৫০ জনের বেশি করে আসামি ।
অনেকের রাগ ও ক্ষোভ থাকতে পারে । কিন্তু এ ধরনের মামলা লিখলে কাজ হবে না, টিকবে না । প্রথম ধাপই পার হতে পারবে না । মামলাগুলো আন্দোলন ও আন্দোলনের ফসলকে প্রশ্নবিদ্ধ করছে ।
এটা বন্ধ করতে হবে ।

তিনি বলেন, ‘এই মামলা কি পুলিশ করছে? সৎভাবে করছে? বুঝে করছে?’ মামলার এজাহার ক্ষোভ ঝাড়ার জায়গা নয় বলেও মন্তব্য করেন তিনি ।

সারা হোসেন বলেন, ‘ব্রিটিশ আমলের মানহানি আইনে এখনো মামলা হচ্ছে এবং কিছুদিন ধরে তা আবার দেখা যাচ্ছে । নতুন স্বাধীনতায় ব্রিটিশ আমলের আইন টেনে আনা হচ্ছে । এটা দুঃখজনক ।

কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানে অন্তত ৮০ জন শিশু নিহত হয়েছে জানিয়ে সারা হোসেন বলেন, ‘এই শিশুদের নিহত হওয়ার ভিডিও ফুটেজ যদি কারো কাছে থাকে, সেগুলো সংগ্রহ করে মামলায় সাক্ষ্য-প্রমাণ হিসেবে এগোতে হবে । আদালতকে সুযোগ দিতে হবে ঘুরে দাঁড়ানোর জন্য। পাশাপাশি দ্রুত বিচার আইন ছাড়া এ অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের বিচারের মামলা কার্যক্রম সঙ্গে সঙ্গে পরিচালনার জন্য আদালত থেকে নির্দেশ আসতে হবে । তাহলে নিঃশ্বাস ফেলা যাবে এবং দেশ গঠনের কাজে নামা যাবে ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com