শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

এস আলম ঘনিষ্ঠ সহযোগী আটক

অনলাইন ডেস্ক : আজ সোমবার সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় ।

জানা গেছে, সকালে দুবাই যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে আসেন আনসারুল আলম । ইসলামী ব্যাংক থেকে এক হাজার ৪০০ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ না করার অভিযোগ থাকায় ইমিগ্রেশন পুলিশ তার বিদেশ যাওয়া আটকে দেয় । পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় ।

উল্লেখ্য, আনসারুল আলম চৌধুরী বহুল আলোচিত এস আলম গ্রুপের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত । তার গ্রামের বাড়ি উত্তর চট্টগ্রামের রাউজানে ।

সূত্র জানায়, সিভিল এভিয়েশন ও বিমানবন্দরের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রাজনৈতিক সন্দেহভাজন তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন ব্যবসায়ী আনসারুল আলম ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com