শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

এসআই অব্যাহতি শৃঙ্খলাভঙ্গের কারণে, রাজনৈতিক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

এসআই অব্যাহতি শৃঙ্খলাভঙ্গের কারণে, রাজনৈতিক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:: শৃঙ্খলাভঙ্গের কারণে ২৫২ জন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি এটা কোনো রাজনৈতিক কারণে নয় বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অতীতে এর থেকেও বেশি পরিমাণ অব্যাহতি দেয়া হয়েছে। শৃঙ্খলাভঙ্গের বিষয়টি সারদা পুলিশ একাডেমি বলতে পারবে। শৃঙ্খলাভঙ্গ অনেক ধরনের হতে পারে। এটা কোনো বিষয় না।” “নতুন সার্কুলার দেওয়া হয়েছে, দ্রুত নিয়োগ হবে”, জানান উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “যে কোনো আন্দোলনে উস্কানিদাতাদের রাজনৈতিক পরিচয় অনুসন্ধান করতে হবে।” তাছাড়া জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা যেন আর অপরাধে জড়াতে না পারে সে দিকে সতর্ক থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে ৮২৩ জনের মধ্যে প্রশিক্ষণরত ২৫২ জন উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার অ্যাডিশনাল ডিআইজি (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com