সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

এবার বাংলাদেশের ছবিতে সানি লিওনি!

বিনোদন প্রতিবেদক::

বলিউড অভিনেত্রী সানি লিওনিকে বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে। সোমবার বিকেলে ভারতের মুম্বাইতেই বিক্ষোভ নামের একটি ছবির আইটেম গানে নাচার জন্য তাকে চুক্তিবদ্ধ করা হয়েছে বলে মুম্বাই থেকে জানিয়েছেন ছবিটির পরিচালক শামীম আহমেদ রনি।

ছবিটি প্রযোজনা করবে শাপলা মিডিয়া। প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার সেলিম খান ও পরিচালক রনি এখন মুম্বাইতে অবস্থান করছেন। পরিচালকের পাশাপাশি প্রযোজকও নিশ্চিত করেন বিষয়টি।

সানি লিওনিকে চুক্তিবদ্ধ করার পর পরিচালক শামীম আহমেদ রনি মুঠোফোনে বলেন, বিক্ষোভ ছবিতে চমকটির জন্য আমরা অনেক দিন ধরেই সানির ম্যানেজারের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছিলাম। অবশেষে সোমবার সানির সঙ্গে আমাদের মিটিং হয়। আমাদের অ্যারেজমেন্ট ও পরিকল্পনার তাকে বলার পর তার পছন্দ হয়েছে। পরে চুক্তি সাক্ষর করেন তিনি।’

এই ছবির মাধ্যমেই বাংলাদেশের কোন ছবিতে প্রথম কাজ করা হবে সানির। যদিও এর আগে বেশ কয়েকটি ছবির প্রস্তাব পেয়েছিলেন সানি। নানা কারণে সেগুলো করা হয়নি।

রনি জানান, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে মুম্বাইতেই সেট তৈরি করে গানটির শুটিং হবে। গানে সানি লিওনির সঙ্গে দেখা যাবে মুম্বাইয়ের রাহুল দেবকে। তিনি বলেন, ‘গানটি কীভাবে করা হবে না–হবে, সে বিষয়ে নৃত্য পরিচালকসহ সানি লিওনির সঙ্গে প্রস্তুতি মিটিং করব ২৫ আগস্ট। আইটেম গানটির নৃত্য পরিচালনা করবেন ভারতের বব ও পাবন।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com